বাংলা মিউজিক এ্যালবামের একটি নতুন গান প্রকাশ করল
থাউজেন্ড লাইটস এর ব্যানারে সংস্থার নিজস্ব অফিসে সাংবাদিকদের উপস্থিতিতে বাংলা মিউজিক এ্যালবামের একটি গান প্রকাশিত। উপস্থিত ছিলেন ছবির পরিচালক ও কোরিওগ্রাফার রবি কুমার হরি, ও বাকি কলা কুশলিরা ,গায়ক, গীতিকার ও সুরকার সুমন মুরারি।
আজকের প্রজন্মের চাহিদার কথা ভেবেই একটি বাংলা আইটেম গান ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই একটি মিউজিক ভিডিও ব্যাপক সারা জাগিয়েছে । কলকাতার উপকন্ঠে রাজারহাট অঞ্চলে গানটি চিত্রায়িত হয়েছে। পটভূমি একটি সমাজবিরোধীদের ঠেক।
গীতিকার ও সংগীত পরিচালক সুমন মুরারি জানান,পরিচালকের দাবি ছিল, জরা হাটকে গানের কথা ও সুর চাই । বিষয়টি চ্যালেঞ্জিং ছিল। গানের সিচুয়েশন জেনে বাংলা হিন্দি ইংরেজি ও ভোজপুরি ভাষার শব্দ ব্যবহার করেছি।পরীক্ষামূলক হলেও ব্যবসায়িক আঙ্গিককে প্রশ্রয় দিতে হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে দর্শকরা এ্যালবামটি উপভোগ করতে বানানো হয়েছে।ছবির ক্যামেরার দায়িত্ব সামলেছেন সন্দেশ দান্দেকর। একদিনেই গানটি চিত্রায়িত হয়েছে।
মুখ্য চরিত্র অর্ক বলেন, আজকের প্রজন্মের দর্শকদের মনোরঞ্জনে আমরা সচেষ্ট থেকেছি। আশাকরি নতুন এই এ্যালবাম দর্শকদের বিনোদন শর্ত পূরণ করবে। গানের শীর্ষ লায়লা চরিত্রের অভিনেত্রী মাহি ইতিমধ্যেই একটি ওটিটি প্ল্যাটফর্মে অভিনয়ের সুবাদে পরিচিতি কিছুটা পেয়েছেন। তাঁর বক্তব্য, এই ছবিতে আমি নাচের সুযোগ পেয়েছি। যথাসাধ্য চেষ্টা করেছি আজকের প্রজন্মের ইচ্ছাপূরণের ।মিউজিক ভিডিওটি মুক্তির পর বেশ ভালো লাগছে সবাই তাদের ভালোলাগা আমাদের জানাচ্ছেন ।ধন্যবাদ সকল মিডিয়া এবং দর্শক বন্ধুদের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ