জল্পেশ মেলায় বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না পানবাড়ির যুবক ধনঞ্জয়ের।
ময়নাগুড়ি :
বন্ধুদের সঙ্গে জল্পেশ মেলায় গিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। রবিবার গভীর রাতে ময়নাগুড়ি সিনেমা হল মোড় এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায়, মৃত ওই যুবকের নাম ধনঞ্জয় রায় (২০)। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি দক্ষিণ কালামাটি এলাকায়। দুর্ঘটনার পরেই পুলিশ তাদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ধনঞ্জয় রায়কে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল বাইক নিয়ে এক বন্ধুকে নিয়ে জল্পেশ মেলায় ঘুরতে যায়। রাত্রে বাড়ির ফেরার পথে এই ঘটনা ঘটে। যদিও অপর যুবকের নাম এখনো জানা যায়নি। দুর্ঘটনার পর তার অবস্থাও গুরুতর। বর্তমানে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। যদিও এই ঘটনার পরেই ঘাতক গাড়িটি পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃত যুবকের কাকা যোগেন রায় বলেন," ঘটনাটি অনেক রাত্রে ঘটেছে। আমরাও অনেক পরে জানতে পেরেছি। ধনঞ্জয় পেশায় চা শ্রমিক ছিল। গতকাল বন্ধুর সাথে মেলায় গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় এই ঘটনাটি ঘটেছে বলে জানতে পারলাম।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ