Latest News

6/recent/ticker-posts

Ad Code

Poonam Pandey: মারা যাননি, বেঁচে আছেন, নিজেই জানালেন পুনম পান্ডে

Poonam Pandey: মারা যাননি, বেঁচে আছেন, নিজেই জানালেন পুনম পান্ডে

Poonam Pandey


মারা যাননি, বেঁচে আছেন, নিজেই জানালেন পুনম পান্ডে। তবে মারা যাওয়াটা গুজব! কে রটালেন? কেনই বা রটালেন? পুনমের টিম থেকেই তো পাওয়া গিয়েছিল পুনমের মৃত্যুর কারণ। সব প্রশ্নের উত্তর নিজেই জানিয়েছেন পুনম পান্ডে। নিজের বেঁচে থাকার খবর জানিয়ে পুনম সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'যাঁরা কষ্ট পেয়েছিলেন, তাঁদের জন্য দুঃখিত। তবে আমার উদ্দেশ্য একটাই ছিল--মানুষ যেন একটা ধাক্কা খেয়ে সার্ভাইকাল ক্যানসারের মতো বিষয় নিয়ে আলোচনা শুরু করেন।'



শুক্রবার ৩২ বছরের মডেল-অভিনেত্রীর 'মৃত্যুসংবাদে' চমকে উঠেছিল ইন্ডাস্ট্রি। আর শনিবারই তিনি জানালেন বেঁচে আসেন। সার্ভাইকাল ক্যানসারের মতো বিষয় নিয়ে আলোচনা তুলতেই নাকি তিনি এই কাজ করেছেন। পোস্টে লেখেন, 'আমি জীবিত। সার্ভাইক্যাল ক্যানসারে মারা যাইনি। তবে এমন হাজার হাজার মহিলা রয়েছেন যাঁরা এই রোগে সত্যিই মারা যান।' তাঁর এই 'ধাক্কা'-য় যাঁরা দুঃখ পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমাও চেয়ে নেন পুনম।




পুনম পান্ডে তার ক্যারিয়ার জুড়ে বিভিন্ন বিতর্কে জড়িয়েছিলেন। তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সময়, সোশ্যাল মিডিয়াতে তার উপস্থিতি সমান তাৎপর্যপূর্ণ ছিল, যেখানে তিনি প্রায়শই তার অনুগামীদের আপডেট রাখতে তার ফটো এবং ভিডিও শেয়ার করেন।



২০১১ সালে ভারত ক্রিকেটে বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন, বলে রাতারাতি শিরোনামে চলে এসেছিলেন পুনম। বাস্তবে সে রকম কিছু না করলেও এর ঠিক পরের বছর, আইপিএলে তাঁর প্রিয় দল, কলকাতা নাইট রাইডার্স জেতায় একটি নগ্ন ছবি পোস্ট করেছিলেন। ২০২২ সালে একটি 'রিয়ালিটি শো'-য়ে যোগ দিয়েও নজর কাড়েন পুনম। কয়েকটি ছবিতেও কাজ করেছেন তিনি। ধীরে ধীরে নীল ছবির দুনিয়াতেও যথেষ্ট পরিচয় পেয়েছেন পুনম। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code