পরীক্ষা দিতে এসে অসুস্থ ছাত্রী, হাসপাতালেই হল পরীক্ষা
পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়ল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী। ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আজ ছিল পরীক্ষার তৃতীয় দিন। ইতিহাস পরীক্ষা। ইতিহাস পরীক্ষার দিন পরীক্ষার শুরুর কিছু মুহূর্ত আগেই অসুস্থ হয়ে পড়ে এক পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্র থেকে পুলিশের তৎপরতায় তাকে নিয়ে আসা হয় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে।
হাসপাতালে ভর্তির পাশাপাশি ওই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হয় হাসপাতালেই। গোবরডাঙ্গার বেড়গুম হাই স্কুলের এই ছাত্রীর সিট পড়েছিল জানাপুল হাইস্কুলে। পরীক্ষার্থীর অসুস্থায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে স্কুল চত্বরে।
আজ ছিল মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন। তৃতীয় দিনে অনুষ্ঠিত হল ইতিহাস পরীক্ষা। এবছর পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে। সকাল ৯টা ৪৫ থেকে শুরু হয় পরীক্ষা আর শেষ ১টায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ