ইংল্যান্ডকে ১০৬ রানে হারাল টিম ইন্ডিয়া, ম্যাচের সেরা কে ?
হায়দরাবাদে হারের বদলা বিশাখাপত্তনমে নিলেন রোহিত শর্মারা। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১০৬ রানে হারাল টিম ইন্ডিয়া। খেলা শেষ হয়ে গেল চার দিনে। সিরিজ়ে সমতা ফেরালেন রোহিত শর্মারা।
তবে বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে দ্বিশতরান করেও ম্যাচের সেরা হতে পারলেন না যশস্বী জয়সওয়াল। যদিও তাঁর সেই ইনিংসে ভর করেই ৩৯৬ রান তুলেছিল টিম ইন্ডীয়া। এমনকি টেস্ট জিতেও ম্যাচের সেরা পুরস্কার পেলেন না যশস্বী। যশস্বী প্রথম ইনিংসে দ্বিশতরান করলেও দ্বিতীয় ইনিংসে করেন মাত্র ১৭ রান।
গত বছর অভিষেক ম্যাচে শতরান করেছিলেন যশস্বী। সে বার ১৭১ রান করে থেমে যেতে হয়েছিল। শনিবার তিনি ২০০ রানের গণ্ডি পার করেন। ২০৯ রান করে দলকে বড় রান তুলতে সাহায্য করেন। ম্যাচ শেষে যশস্বী বলেন, “দারুণ লাগছে। এই জয়টা উপভোগ করছি। দেশের মাটিতে টেস্ট জেতার আনন্দটাই অন্যরকম। আমরা জয়ের প্রক্রিয়ার দিকে বেশি নজর দিই। ”
ইংল্যান্ডের সামনে ৩৯৯ রানের লক্ষ্য রেখেছিল ভারত। চতুর্থ ইনিংসে সেই রান তোলা কঠিন ছিল মানছেন যশস্বীও। তিনি বলেন, “পিচে ফাটল ছিল। বল ঘুরছিল। ফলে চতুর্থ ইনিংসে এই পিচে রান করা সত্যিই খুব কঠিন পরীক্ষা ছিল।” কিন্তু এই পিচে পেসার যশপ্রীত বুমরার সাফল্য পেয়েছেন। ম্যাচে ৯ উইকেট নিয়ে সেরার পুরস্কার পেয়েছেন বুমরাই। তাঁর বোলিং প্রসঙ্গে যশস্বী বলেন, “বুমরা দুর্দান্ত বল করেছে। স্লিপে খুব গতিতে বল আসছিল। স্লিপে দাঁড়িয়ে বুমরার বল ধরা খুব কঠিন হয় অনেক সময় এই গতির জন্য।”
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ