ন্যাড়া হয়ে ও সাদা থান পড়ে আমরণ অনশনের ডাক দিল এবার ২০০৯ এর চাকরিপ্রার্থীরা
ডায়মন্ড হারবার:
মাথা ন্যাড়া হয়ে সাদা থান পড়ে আমরণ অনশনের ডাক দিল ২০০৯ এর চাকরি প্রার্থীরা।২০০৯ এর প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৮৩৪ জনের পূর্ণাঙ্গ প্যানেলের নিয়োগের দাবিতে ডায়মন্ড হারবারে ডিপিএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন চাকরিপ্রার্থীরা। দক্ষিণ ২৪ পরগনার ডিপিএসসি অফিসের সামনে ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা নিজেদের নিয়োগের দাবি নিয়ে সকাল থেকেই সাদা থান পড়ে অবস্থান বিক্ষোভে বসেন।
চাকরি প্রার্থীদের অভিযোগ, ২০০৯ এর প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৮৩৪ জনের প্যানেলের মধ্যে ১৫০৬ নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও। কিন্তু, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত ৩২৮ জন চাকরিপ্রার্থী নিয়োগ পাননি। তাই নিজেদের চাকরির দাবিতে ডিপিএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা।আরো বলেন এখন পর্যন্ত ১০৪২ জন চাকরিপ্রার্থীরা এখনো পর্যন্ত নিয়োগ পাবো ।কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ হচ্ছে না। চেয়ারম্যান অবিলম্বে বিজ্ঞপ্তি মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করুন। কিন্তু এখনো পর্যন্ত চেয়ারম্যান শিক্ষামন্ত্রী ওপর ভরসা রেখেছে। আমাদের জীবন থেকে ১৫ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ পত্র আমাদের হাতে এসে পৌঁছায়নি। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই।
পাশাপাশি তারা জানায়, পূর্ণাঙ্গ প্যানেল ও নিজেদের হকের চাকরি দাবীতে আমরণ অনশন শুরু করেছে। যতদিন না তাদের চাকরির নিয়োগপত্র হাতে দেয় এসে পৌঁছাচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। এমনকি যদি পুলিশ প্রশাসন তাদের এই আন্দোলনে বাধা দেয় তাহলে শিকলের মাধ্যমে গাছের সাথেও নিজেদের বেঁধে নিতে তারা পিছু পা হবে না।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ