লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণ করতে এলাকা পরিদর্শনে আইসি সঞ্জয় দত্ত
আগামী লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণ করতে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত। শুক্রবার দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দেখা গেল জলপাইগুড়ি শহর ও পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন আইসি।
বিগত নির্বাচন গুলিতে কোন কোন জায়গায় সমস্যা হয়েছে তারও খোঁজ নেন তিনি৷ যদিও লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবুও পুলিশ প্রশাসন থেকে আগাম বিভিন্ন কর্মসূচি নিচ্ছে লোকসভা নির্বাচনে প্রস্তুতি হিসাবে ৷ যেমন ভোটের কাজের জন্য গাড়ির প্রয়োজন হয়। কোতোয়ালি থানার পক্ষ থেকে বিভিন্ন গাড়িকে সিজ করে নিতে দেখা যাচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ