বাঁধ সাধলো না লিঙ্গ, ভালোবাসার টানে বিয়ে করলেন দুই যুবতী
পপি মন্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে। দুজনেই সাবালিকা মহিলা। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন। আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান। বিয়ের ঘটনাকে ঘিরে মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস, প্রথম জনের বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকায়। অপরজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। দুই মহিলা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বুধবার গভীর রাতে মালদা ইংরেজবাজার শহরের হ্যান্টা কালিবাড়ি মোড়ে ওই দুই মহিলা সিঁদুর পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই দুই মহিলার বক্তব্য, দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন। পরিবারের লোকেদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক সমালোচনার ভয় তারা করেন না। তাঁদের ভালোবাসার জয় হয়েছে । এমনটাই দাবি করেছেন ওই দুই মহিলা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ