Latest News

6/recent/ticker-posts

Ad Code

Share Market: শেয়ার মার্কেটে বেশি টাকা লাভের প্রলোভন ! ধৃত চার

Share Market: শেয়ার মার্কেটে বেশি টাকা লাভের প্রলোভন !  ধৃত চার

Share Market: শেয়ার মার্কেটে বেশি টাকা লাভের প্রলোভন !  ধৃত চার


রামকৃষ্ণ চ্যাটার্জী: 
শেয়ার মার্কেটে বেশি টাকা লাভের প্রলোভন দেখিয়ে প্রতারনার মাধ‍্যমে টাকা আত্মসাতের অভিযোগে ধৃত চার। ঘটনাটি ঘটে বরাকরের মনবেড়িয়ার বাসিন্দা আশুতোষ কুমার ঝাঁ এর সাথে।

আশুতোষ কুমার ঝাঁ কিছুদিন আগে একটি বেসরকারি ব‍্যাঙ্কে ডিমাট একাউন্ট খোলে শেয়ারে লগ্নির জন‍্যে। তারপর তার কাছে ব‍্যাঙ্কের নাম করে উড়ো ফোন আসে বেশ কয়েকবার। যেখানে তাকে মোটা অঙ্কের বিনিয়োগে বেশি লাভের আশ্বাস দেওয়া হয়। সেইমত তিনি তাদের হাতে কয়েক ধাপে ৫ লক্ষ টাকা তুলেদেন। কিন্তু এরপরেই তিনি তার ব‍্যাঙ্কে পৌঁছে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।

শেষ পর্যন্ত তিনি টাকা ফেরতের আশায় নতুন ফন্দি করেন। যেখানে তিনি উড়ো ফোনকারীদের আরো ৫ লক্ষ নগদ দেওয়ার আশ্বাসে কুলটির চৌরাঙ্গি ফাঁড়ির কাছে প‍্যানোরমা পার্কের সামনে ডেকে পাঠান। একই সাথে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানান।

চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ আশুতোষ ঝাঁ এর অভিযোগের ভিত্তিতে নরেশ মণ্ডল, প্রবীর মজুমদার, বিজয় প্রসাদ ও স্বরূপ মল্লিক নামের চারজনকে গ্রেফতার করে।

শুক্রবার অভিযুক্ত দের আসানসোল আদালতে তোলা হয়।পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন করেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code