Latest News

6/recent/ticker-posts

Ad Code

Big Breaking: মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার

Big Breaking: মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার

Nitish Kumar


মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার। সাত সকালেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতিশের। সাথে সাথেই চলছে জল্পনা তবে কি বিকেলেই ফের মুখ্যমন্ত্রী পদে। কয়েকদিন থেকেই চলছিল জল্পনা। ফের পালাবদলের পথে পাটলিপুত্র। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার, ভাঙলেন সরকার। দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক সেরেই রাজভবনে পৌঁছন নীতীশ।



সংবাদ সংস্থা সূত্রের খবর, রবিবার সকালেই পাটনায় রাজভবনে গিয়ে বিহারের (Bihar) মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতিশ কুমার। সূত্রের খবর, রাজভবনে ইস্তফা দিয়ে বেরনোর সময় নীতিশ কুমার বলেন, 'বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া পাচ্ছিলাম। নানা জায়গা থেকে শুনছিলাম। ঠিকমতো সরকার চলছিল না। এবার ইস্তফা দিয়ে দিলাম। সরকার সমাপ্ত হল।' 



গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। আর শেষমেশ সত্যিই হল সেই জল্পনা। সূত্রের খবর, আজ বিকেলেই বিজেপির সাথে জোট করে ফের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন নীতিশ কুমার। নীতিশ কুমারের এই পদক্ষেপ যে সর্বভারতীয় সূত্রে প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। I.N.D.I.A. জোটের একজন অন্যতম সদস্য নীতিশ। সূত্রের খবর নীতিশকে ধরে রাখার যথেষ্ট চেষ্টা করেছে জোট কিন্তু সম্ভব হল না‌। সূত্রের খবর, এদিন বিকেল চারটে নাগাদ এনডিএ জোটের হয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতিশ। যদি এবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তাহলে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশ কুমার। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code