Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপি নেতাদের হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির

বিজেপি নেতাদের হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির

Malda news


মালদা বিজেপি নেতাদের হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির।হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ সভা থেকে মালদা উত্তরের বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের বেনজির আক্রমণ মালতিপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমুল সভাপতি আব্দুর রহিম বক্সীর।গ্রামে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি, জুতার মালা পরানোর নিদান।



এদিন বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বক্সি বলেন,একদিকে মমতা ব্যানার্জি যখন উন্নয়নমূলক কাজ করছে তখন অন্যদিকে বিজেপিরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার চেষ্টা করছে।তারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। ভারতবর্ষের ক্ষমতায় টিকে থাকা যায়।জেনে রাখো বিজেপির বন্ধু নরখাদকের দল, মানুষ হত্যাকারীর দল,নরখাদক যেমন মানুষের রক্তের জন্য খা খা করে বিজেপির ওই বড় নরখাদক আর কিছু দালাল পুষেছে পশ্চিমবঙ্গের বুকে যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দলের নেতা হিসেবে। সেই নরখাদক জেনে রাখো তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার করে দেবে।আগামী দিনে প্রত্যেকটা নরখাদকের দাঁত ভেঙে দেব আমরা। গরিব মানুষের স্বার্থে লড়াই হবে মমতা ব্যানার্জি নেতৃত্বে। আগামী দিনে পশ্চিমবঙ্গ পথ দেখাবে গোটা ভারতবর্ষকে।



আমরা দেখছি লোকসভা ভোটে এখানকার এমপি নতুন করে নেমে গেছেন রাস্তায়।গ্রামে গ্রামে ফুলের মালা গলায় পড়ছেন।কিছু মানুষকে আগে থেকেই টাকা দিয়ে দিচ্ছেন বলছেন তোরা ফুলের মালা তৈরি করে রাখিস আমি যখন গ্রামে ঢুকবো তখন পরিয়ে দিবি। টিভিতে দেখাবো আর বলবো গ্রামের মানুষ আমাকে খুব ভালোবাসে। জেনে রাখুন এমপি বাবু জেনে রাখুন বিজেপির বন্ধুরা খাটতে খাটতে ১০০ দিনের কাজে গরিব মানুষের পায়ের জুতোটা শেষ হয়ে গেছে সেই গরীব মানুষের পায়ের জুতোর মালা পরানো হবে।



এখানকার যারা মানুষরা আছেন তাদের কাছে আমরা আপিল করতে চাই একবার সবাই মিলে,যে মমতা ব্যানার্জি চোখের জল ফেলেন।আমাদের জন্য আসুন না বন্ধু একসাথে সবাই মিলে আজকে বাইক র‍্যালি ও প্রতিবাদ সভার মধ্য দিয়ে শপথ গ্রহণ করি যে বিজেপির এমপি যে বিজেপির নেতা আমাদের একাউন্টে ১৫ লক্ষ টাকা দেয়নি। যে বিজেপির নেতা এমপি ২ কোটি চাকরির প্রতিশ্রুতি রাখেনি।যে বিজেপির এমপি যে বিজেপির নেতা যে বিজেপির বিরোধী দলনেতা আমাদের সামাজিক নিরাপত্তা দেয়নি যারা প্রতিশ্রুতি রক্ষা করেনি। গ্রামের মানুষেরা ব্যারিকেড তৈরি করে সেই বিজেপি নেতাদের গ্রামে ঢুকতে দেবো না।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code