Go Green Kolkata-সরকারি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ম্যারাথন, আয়োজনে সুপার শক্তি ফাউন্ডেশন এবং শ্রীজাক সোসাইটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট
কলকাতা, ২৮ জানুয়ারি, ২০২৪: সুপার শক্তি ফাউন্ডেশন শ্রীজাক সোসাইটি ফর হিউম্যান ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে কলকাতার সরকারি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ ম্যারাথন এর আয়োজন করা হয়েছিল।
রান নামে এই ম্যারাথন দৌড়ে প্রথম কলকাতার সরকারি স্কুলগুলি অংশ নিয়েছিল। প্রধান থিম হিসাবে ছিল গো গ্রিন কলকাতা। ভিক্টোরিয়া গেটের সামনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের ফ্ল্যাগ অফ করেন সুপার স্মেল্টার্স লিমিটেডের চেয়ারম্যান শ্রী সীতারাম আগরওয়াল, সাই গ্রুপ এর চিফ মেন্টর জি কে শরণ, প্রখ্যাত গায়ক তথা ক্যাকটাস এর প্রতিষ্ঠাতা সিধু এবং সাই গ্রুপের সিএসআর নোডাল অফিসার ইশান্ত জৈন।
ভিক্টোরিয়ার গেট থেকে শুরু হওয়া এবং এক্সাইড বাস স্টপে শেষ হওয়ার আগে রেড রোড এবং অন্যান্য স্থানের মধ্য দিয়ে ১.৫ কিলোমিটার ম্যারাথনে মোট ১২টি সরকারি স্কুলের ২০০ জনেরও বেশি ছাত্র ছাত্রী অংশ নিয়েছিল। চিলড্রেনস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হাই স্কুল ফর গার্লস, ভিআইপি নগর হাই স্কুল, তিলজলা উচ্চ বিদ্যালয়, টালিগঞ্জ গার্লস হাই স্কুল, কাসবা চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যারাথনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ