Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


Mamata Banerjee


৫ দিনের উত্তরবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহার রাসমেলা ময়দানে সরকারি সুবিধা প্রদান কর্মসূচীতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার হাসিমারা হয়ে কোচবিহার পৌঁছান মুখ্যমন্ত্রী। রাসমেলার মাঠে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা।




জানা যাচ্ছে, হাসিমারা সেনা ছাউনিতে নামার পর চিলাপাতার মাঝ দিয়ে তিনি সোনাপুর হয়ে কোচবিহারে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দেখতে সোনাপুর, পাতলাখাওয়া, পুণ্ডিবাড়ি, রাজারহাট, চকচকা, বাবুরহাট এবং স্টেশন চৌপতিতে কাতারে কাতারে মানুষের ভিড় উপচে পড়ে।




প্রশাসন সূত্রে খবর, কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবনির্মিত হেরিটেজ গেট উদ্বোধন করবেন। সাগরদিঘি এবং বৈরাগী দিঘির উদ্বোধন করার সঙ্গে চিলা রায়ের মূর্তির উদ্বোধন করার পাশাপাশি রাজবংশী ভাষার অন্তত ২০০টি স্কুল উদ্বোধন করার কথা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ৪৩টি নতুন বাসের সূচনা করার কথা।


মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, 

২৮ জানুয়ারি হাসিমারায় সভা।

২৯ জানুয়ারি কোচবিহার ও শিলিগুড়িতে সভা, 

৩০ জানুয়ারি রায়গঞ্জ ও বালুরঘাটে সভা, 

৩১ জানুয়ারি মালদা, মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরে সভা, 

১ ফেব্রুয়ারি শান্তিপুরে সভা রয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code