Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিধবা মহিলাদের হাতে এককালীন ৪০ হাজার টাকার চেক তুলে দিল পৌরসভা

গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে বিধবা মহিলাদের হাতে এককালীন ৪০ হাজার টাকার চেক তুলে দেওয়া হল

People holding a card




জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর: 

পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প ও তাকে মান্যতা দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মহকুমা শহর গঙ্গারামপুর পৌরসভার ১৮টি ওয়ার্ডের ২৪ জন বিধবা মহিলাদের এককালীন ৪০ হাজার টাকার চেক তুলে দেওয়া হল। 


মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে পৌরপিতা প্রশান্ত মিত্র তাঁদের হাতে এককালীন ৪০ হাজার টাকার চেক তুলে দেন, পাশাপাশি ঐ ২৪ জনকে আরও সুবিধা দিতে উদ্যোগ নিল গঙ্গারামপুর পৌরসভা। 



মূলত, গঙ্গারামপুর পৌরসভার তরফে ও পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পকে মান্যতা দিয়ে সমব্যথী জানিয়ে অতি দ্রুততার সাথে ঐ ২৪ জনের পৌরসভার বাড়ি করে দেওয়া হবে বলে জানান চেয়ারম্যান প্রশান্ত মিত্র। গঙ্গারামপুর পৌরসভার তথা পৌরপিতা প্রশান্ত মিত্রর এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code