একাধিক দাবিতে দিনহাটা রেল স্টেশনে ফের দাবিপত্র পেশ নাগরিক মঞ্চ ও রেল যাত্রী সমিতির
সংবাদ একলব্য, দিনহাটা:
দিনহাটা নাগরিক মঞ্চ ও কোচবিহার-দিনহাটা রেল যাত্রী সমিতির পক্ষে পুনরায় ডি. আর. এম. আলিপুরদুয়ার এর কাছে একটি দাবি পত্র পেশ করা হল। নতুন বছরের প্রথম দিনে দিনহাটা স্টেশন মাষ্টারের কাছে বামনহাটে নতুন পিট ও সিক লাইন এবং নিউ কোচবিহারের পিট ও সিক লাইনের কাজ দ্রুত শেষ করার আবেদন রাখা হয়। পিট ও সিক লাইনের কাজ হলে বামনহাট ও নিউ কোচবিহারে অনেক নতুন নতুন দূরগামী এক্সপ্রেস ট্রেন আনা সম্ভব হবে। বামনহাট শিলিগুড়ি জংশন (ফালাকাটা- নিউ ময়নাগুড়ি) দিয়ে প্যাসেঞ্জার ট্রেনটি পুনরায় চালু করার দাবি দীর্ঘদিনের।
এছাড়াও অফিস টাইমেও কোচবিহার দিনহাটা য় প্যাসেঞ্জার ট্রেন এর অভাব রয়েছে। নিউ কোচবিহার বামনহাট লাইনের বৈদ্যুতিকরন ও অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে, সুতরাং বৈদ্যুতিকরন দ্রুত করা দরকার।এই সব দাবি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ও ন্যায্য দাবি পুনরায় করা হয়।
নাগরিক মঞ্চের সম্পাদক জয় গোপাল ভৌমিক ও প্যাসেঞ্জার এসোসিয়েশনের এর কনভেনর ড. রাজা ঘোষ বলেন "এর আগে দিনহাটা স্টেশনে ৫ বার, কোচবিহার স্টেশনে ১ বার ও ডি. আর. এম. আলিপুরদুয়ারের অফিসে ১ বার, ডি. আর. এম. মালদহ অফিসেও ১ বার এই সব দাবি গুলি দেওয়া হয়েছিল কিন্তু কোন সদর্থক ভূমিকা রেলের তরফে দেখা যায় নি। এই কারণে পুনরায় আমরা এই দাবি গুলি জমা করলাম ও দাবি পূরন না হওয়া অবদি এই রকমের চিঠি চাপাতি, স্মারক লিপি জমা ইত্যাদি ক্রমাগত দেওয়া হবে।"
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চয়ন সরকার, আরিফ হোসেন , আজিজুল হক, প্রদীপ দত্ত, শ্যামল সাহা ইত্যাদি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ