Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBCS ও WBPS নিয়ে বড় ঘোষনা মুখ্যমন্ত্রীর

WBCS ও WBPS নিয়ে বড় ঘোষনা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee


বড় খবর। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত সিভিল সার্ভিস ও পুলিশ সার্ভিস পরীক্ষায় যোগ হচ্ছে হিন্দি, সাঁওতালি ও উর্দু। এতদিন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় ও পুলিশ সার্ভিসে ভাষা বিভাগে বাংলা ও নেপালি ছিল। কিন্তু এখন থেকে প্রথমভাষা হিসেবে বাংলার পাশাপাশি হিন্দি, সাঁওতালি ও উর্দু থাকবে।



বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় WBPS ও WBCS পরীক্ষায় ভাষা বিভাগে হিন্দি, সাঁওতালি ও উর্দুকে যুক্ত করার ঘোষনা দেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে WBCS ও WBPS এ হিন্দি, উর্দু ও সাঁওতালি ভাষা যাকে অলচিকি বলে তা যুক্ত করা হল। বাংলা ও নেপালি তো ছিলই।




মুখ্যমন্ত্রীর এই ঘোষনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। চাকরি প্রার্থীরা মনে করছে মুখ্যমন্ত্রী হিন্দি ও উর্দু তোষন করছে। হিন্দু -উর্দু তোষণ করতে WBCS থেকে বাংলা বাধ্যতামূলক সরানো হচ্ছে রাজ্য সরকারকে ধিক্কার জানিয়ে টুইট করেছেন অনেকেই।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code