Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা মহকুমা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

দিনহাটা মহকুমা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


Annual Sports Competition of Dinhata Divisional Primary School


নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:

কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় , মাদ্রাসা (প্রাথমিক) এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রীদের (বিশেষ চাহিদা সম্পূর্ন শিশু সহ) দিনহাটা মহকুমা পর্যায়ের ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ পেটলা নবিবকস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

মহকুমার অন্তর্গত ৭ টি চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা যারা সার্কেল পর্যায়ের খেলায় প্রথম স্হান অধিকার করে তারা এতে অংশ নেয়। মোট ৩৪ টি ইভেন্টে বয়স অনুয়ায়ী বালক ও বালিকা শিক্ষার্থীদের মোট তিনটি বিভাগে প্রতিযোগী ও প্রতিযোগিনীরা প্রতিযোগিতা করে। প্রসঙ্গত প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত প্রাথমিক, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় , মাদ্রাসা (প্রাথমিক) এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রীদের (বিশেষ চাহিদা সম্পূর্ন ছাত্র ছাত্রীদের) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এভাবে গ্রাম পঞ্চায়েত, সার্কেল, মহকুমা হয়ে এবার জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। এরপর রাজ্য স্তরে জেলার প্রথম স্থানাধিকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীরা অংশ নেবে।

আজকের এই খেলায় শিক্ষা অনুরাগী মানুষ সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্র ছাত্রীদের অভিভাবকদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো।

Annual Sports Competition of Dinhata Divisional Primary School


প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে খেলার শুভ সূচনা হয়। এই খেলার শুভসূচনা করেন এলাকার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ।

এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে মহকুমা ক্রীড়া প্রতিযোগিতার কো অর্ডিনেটর বাপ্পাদিত্য রায় জানান " সকলের উপস্থিতি ও সহযোগিতায় খুব সুন্দর ভাবে খেলা পরিচালনা হচ্ছে। আমি ছাত্র ছাত্রীদের সাফল্য কামনা করি। "

Annual Sports Competition of Dinhata Divisional Primary School

খেলা কমিটির আহ্বায়ক তথা দিনহাটা ২নং চক্র সম্পদ কেন্দ্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ মজুমদার জানান " আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। আমাদের ছাত্র ছাত্রীরা রাজ্য স্তরে সম্মান নিয়ে আসবে এ আসা রাখছি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code