Latest News

6/recent/ticker-posts

Ad Code

Aditya-L1 : মহাকাশে নতুন ইতিহাস, সূর্যের পরীক্ষা নিরিক্ষায় গন্তব্যে পৌঁছালো ভারত

Aditya-L1 : মহাকাশে নতুন ইতিহাস, সূর্যের পরীক্ষা নিরিক্ষায় গন্তব্যে পৌঁছালো ভারত

Aditya L1


চাঁদের পর এবার সূর্য। যাত্রা শুরু হয়েছে 125 দিন আগেই। 125 দিনে 15 লক্ষ কিঃমিঃ অতিক্রম করে সূর্য ও পৃথিবীর মাঝে লাগ্র্যাঞ্জ পয়েন্টে পৌঁছল Aditya-L1। আর সাথে সাথে মহাকাশে নতুন ইতিহাস গড়ে ফেললো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও।



গত বছর ২ সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল এই যান। নাসার পর L1 পয়েন্টের হ্যালো কক্ষপথে পৌঁছল ইসরোর সৌরযান। বিকেল ৪.২৫-এ এক্স হ্যান্ডলে পোস্ট করে ডেস্টিনেশনে পৌঁছানোর খবর দিয়েছে আইএসআরও।




লাগ্র্যাঞ্জ পয়েন্ট থেকে সূর্যের ওপর নজর রাখবে ভারতের সৌরযান। ২ সেপ্টেম্বর পিএসএলভি C 57 রকেটে চেপে রওনা দেয় Aditya-L1। অবশেষে আজ সফলভাবে গন্তব্যে পৌঁছালো Aditya-L1। Aditya-L1 এবার ৫ বছরের দীর্ঘ মিশনে ব্যস্ত থাকবে। সূর্যের ওপর নজর রাখবে। স্তরগুলির পরীক্ষা নিরীক্ষা করবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code