BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

Makar Sankranti 2024: মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি ১৪ না ১৫ তারিখ ? সঠিক তারিখ ও সময় জেনেনিন

Makar Sankranti 2024:  মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির তারিখ ও সময় জেনেনিন 


a person in water with a headdress
Makar Sankranti 2024



Makar Sankranti 2024: 'পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে ছুটে আয়' -পৌষের শেষ দিনটি পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বলা হয়। মকর সংক্রান্তি মূলত জ্যোতিষশাস্ত্রের একটি ক্ষণ। 'মকরসংক্রান্তি' শব্দটি দিয়ে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়ে থাকে।


ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী 'সংক্রান্তি' একটি সংস্কৃত শব্দ, এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে। ১২টি রাশি অনুযায়ী এ রকম সর্বমোট ১২টি সংক্রান্তি রয়েছে। মকর সংক্রান্তি নতুন ফসলের উৎসব। তবে এ ছাড়াও মকরসংক্রান্তি ভারতীয় সংস্কৃতিতে 'উত্তরায়ণের সূচনা' হিসেবে পরিচিত। এমনকি মকর সংক্রান্তিকে অশুভ সময়ের শেষ হিসেবেও চিহ্নিত করা হয়।


সারা দেশ জুড়েই মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। পুণ্যস্নান এই উৎসবের একটা প্রধান অঙ্গ। পুণ্যার্থীরা সমুদ্রে, গঙ্গায় বা অন্য কোনও নদীতে স্নান করে পুণ্য অর্জন করেন। নতুন ফসল ওঠার সুচনায় যে হেতু এই উৎসব পালিত হয়, সে হেতু ভারতের অনেক জায়গায় এই উৎসবের সঙ্গে লক্ষ্মীর আরাধনা করা হয়।


ভারতের বাইরেও হিন্দুরা এই দিনটি উদযাপন করে। যেখানে ভারতীয় সংস্কৃতির বিস্তার ঘটেছে সেখানেই মকর সংক্রান্তি পালিত হয়। বিশেষত দক্ষিণ এশিয়ার দেশগুলিতে এই উৎসব আয়োজনের চল আছে। তবে দেশ ভেদে এই উৎসবকে নানা নামে ডাকা হয়। নেপালে এই দিনটি মাঘে সংক্রান্তি নামে সুপরিচিত। আবার থাইল্যান্ডে এর নাম সংক্রান এবং কম্বোডিয়ায় এর নাম মহাসংক্রান।


মকর সংক্রান্তি সূর্য দেবতার সাথে যুক্ত, তাই মানুষ পৃথিবীতে জীবন টিকিয়ে রাখার জন্য স্বর্গীয় দেহকে শ্রদ্ধা জানায়। সূর্যের উষ্ণ রশ্মি তীব্র ঠান্ডা আবহাওয়া থেকে মানুষকে স্বস্তি দেয়। তাছাড়া সূর্যের আলো ছাড়া কৃষিকাজ সম্ভব হবে না। তাই মানুষ সূর্য দেবতার পূজা করে এবং ফসল কাটায়। এটি ভাল ফলন সমৃদ্ধির প্রতীক, এবং তাই, লোকেরা একটি ইতিবাচক/আনন্দময় ভবিষ্যতের জন্য উন্মুখ থাকে এই দিনটিতে।


হিন্দু ক্যালেন্ডার অনুসারে, বাংলা ১৪৩০ সনের মকর সংক্রান্তি পড়েছে আগামী ১৫ জানুয়ারি, ২০২৪৷ বাংলা ক্যালেন্ডারে সেদিনই পৌষের শেষ দিন৷ 

মকর সংক্রান্তিতে পুণ্যসময় হল সকাল ৭.১৪ থেকে দুপুর ১২.৩৬ পর্যন্ত৷ পুণ্য সময় হল সকাল ৭.১৪ থেকে ৯.০২ পর্যন্ত৷ সংক্রান্তি মুহূর্ত হল ১৫ জানুয়ারি রাত ২.৪৫ মিনিটে৷


Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy