Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের প্রতারণার শিকার বিধায়কের প্রাক্তন দেহরক্ষী, খোয়ালেন ৭ লক্ষ টাকা

ফের প্রতারণার শিকার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের প্রাক্তন দেহরক্ষীর

Scan case



ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে দুটো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৭ দফায় টাকা তুলে নেওয়ার অভিযোগ পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের প্রাক্তন দেহরক্ষী কালীচরণ মাঝির। ইলেকট্রিক বিল দেওয়ার নাম করে অপরিচিত নম্বর থেকে ফোন করে ওটিপি নম্বর চাইতেই হ্যাক হয়ে যায় তার দুটোই ব্যাংক অ্যাকাউন্ট। মোট ৭ লক্ষ ১৩ হাজার টাকা উধাও করে নেয় প্রতারকরা। 


ঘটনাটি ঘটেছে ২৩ শে নভেম্বর সন্ধ্যে ৭ টা নাগাদ। ইতিমধ্যে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের প্রাক্তন দেহরক্ষী কালীচরণ মাঝি সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ জানিয়েছে। খরদহ থানায় এই বিষয়ে লিখিত অভিযোগও করেছেন তিনি।



দীর্ঘদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত পুলিশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি অবসর নিয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের প্রাক্তন দেহরক্ষী কালীচরণ মাঝি। এই ধরনের প্রতারণার শিকার হওয়ায় আতঙ্কে কালীচরণ মাঝি এবং তার গোটা পরিবার। সঠিক তদন্তের আশ্বাস প্রশাসনের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code