প্রচুর পরিমাণে সাপের বিষ সহ চার পাচারকারী গ্রেপ্তার
প্রচুর পরিমাণে সাপের বিষ (snake venom) সহ চার পাচারকারীকে গ্রেফতার। তাদের কাছ থেকে ক্রিস্টাল ফর্মে ও লিকুইড ফর্মে প্রচুর পরিমাণে সাপের বিষ (snake venom) উদ্ধার হয়েছে।
পুলিস সূত্রে খবর, পাচারকারীরা যে গাড়িতে করে পাচারের কাজ চালাচ্ছিল সে গাড়িটিকে আটক করা হয়েছে । বনদপ্তরের কর্মী আধিকারিকরা অভিযান চালিয়ে এই চক্রের পান্ডাদের আটক করেছে কুলটি থানার চিনাকুরি এলাকা থেকে।
জানাগিয়েছে পাচারকারীরা বাঁকুড়ার দিক থেকে আসছিল বলে খবর পেয়ে বনদপ্তরের কর্মী আধিকারিকরা অভিযান চালায় । তখনই কুলটি থানা এলাকার চিনকুড়ির কাছে পাচারকারীদের গাড়িসহ আটক করে । উদ্ধার হয় প্রচুর পরিমাণে সাপের বিষ (snake venom) ।
এরপরই ওই পাচারকারীদের আনা হয় কুলটি থানার সাক্তোরিয়া পুলিশ ফাঁড়িতে । পাচারের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে এই সাপের বিষ (snake venom) মজুদ করে রেখেছিল পাচারকারীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ