Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রেমিকার বাবাকে পিষে মেরে ফেরার প্রেমিক ও মেয়ে

প্রেমিকার বাবাকে পিষে মেরে ফেরার প্রেমিক ও মেয়ে

Murder case



চব্বিশে ডিসেম্বর রাত বারোটা নাগাদ বোলপুর থানার যঞ্জনগর গ্রামে সদ্য বিবাহিত প্রেমিকাকে নিয়ে পালানোর সময় বাধা দেওয়ায় গাড়ী চালিয়ে প্রেমিকার বাবাকে পিষে মারার অভিযোগ উঠে প্রেমিকের বিরুদ্ধে । এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় । এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । মৃতের নাম শেখ কুদ্দুস (৫০) । 



স্থানীয়সূত্রে জানা গিয়েছে, শেখ সফিকুল ওরফে গাজজুর সঙ্গে কুদ্দুসের মেয়ে কুতুবা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল । সফিকুল নেশা করতো বলে সম্বন্ধ করে সাতেরো ডিসেম্বর কুতুবার মঙ্গলকোট থানার শিমুলিয়া গ্রামের শেখ ইউনুসের সঙ্গে বিয়ে দিয়েছিল পরিবার । স্বামীকে নিয়ে পৌষমেলা দেখতে এসেছিল কুতুরা । 



মৃতের ভাইপো শেখ মিলন বলেন, "কাকাকে পিস্তল দেখিয়ে গাড়ীর তলায় পিষে দেয় গাজজু । আমরা টাকার বিচার মানবো না । আমরা বিচার চাই ।" গাজজু এবং কুতুরার নামে বোলপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের স্ত্রী সামিনা বিবি ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code