Latest News

6/recent/ticker-posts

Ad Code

Dinhata News: পুকুরে পড়ে মৃত্যুর ঘটনা দিনহাটায়, এলাকায় শোকের ছায়া

Dinhata News: পুকুরে পড়ে মৃত্যুর ঘটনা দিনহাটায়, এলাকায় শোকের ছায়া 

 
bamanhat hospitals

দিনহাটা, সংবাদ একলব্য: 

দিনহাটা দুই নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুঠি জামতলায় পুকুরে পড়ে মৃত্যু হয় তেরো বছর বয়সী এক নাবালকের।

ঘটনা প্রসঙ্গে সোমবার দুপুর আনুমানিক দুটো নাগাদ মৃত নাবালকের দাদু আবজাল হোসেন সংবাদ মাধ্যমে বলেন এদিন দুপুর একটা নাগাদ তার ভাইপো বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে জামতলার দিকে গিয়েছিল। সেখানে একটি পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় ভাইপোর হাতের ঘড়ি খুলে পুকুরে পড়ে যায় এরপর সেই ঘড়ি তুলতে পুকুরে নামে সেই নাবালক। পুকুরে নামলে জলে ডুবে যায় ।

এরপর তার বন্ধুরা প্রতিবেশীদের ডাকলে সকলে এসে জল থেকে ওই নাবালককে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সেই নবালককে মৃত বলে ঘোষণা করে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code