আগামী নভেম্বর মাসের ৩ তারিখ কোচবিহার থেকে শুরু হচ্ছে ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা । এই দু মাস ব্যাপী এই ইনসাফ যাত্রা শেষে কোলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৭ ই জানুয়ারি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়ে এদিন সন্ধ্যায় দিনহাটা শহরে মশাল মিছিল ও চৌপথিতে পথসভা করলো ডিওয়াইএফআই।
পাশাপাশি সোমবার রাতে ইনসাফ যাত্রার প্রচার সেরে বাড়ি ফেরার পথে কোচবিহার জেলার সিতাইয়ে তৃণমূলী দুষ্কৃতীদের আক্রমণের শিকার হন যুবনেতা শুভ্রালোক দাস এবং ইউসুফ আলি। এই মিছিল থেকে সেই ঘটনার ধিক্কার জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করার দাবি তোলা হয়।
এদিন ডিওয়াইএফআইস দিনহাটা লোকাল কমিটির পক্ষ থেকে দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে এই মশাল মিছিল শুরু হয়ে দিনহাটা শহর পরিক্রমা করে দিনহাটা পাঁচ মাথার মোড়ে এসে শেষ হয়। এরপর সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
এদিনের পথসভায় সভাপতিত্ব করেন সংগঠনের দিনহাটা লোকাল কমিটির সভাপতি উজ্জ্বল গুহ, পথসভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই দিনহাটা লোকাল কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, লোকাল কমিটির সদস্য টুটুল সরকার,এসএফআই জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সৌভিক দে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ