দামোদর মাস পালনে নগর সংকীর্তনে কৃষ্ণ ভক্তেরা
কার্তিক মাস বা দামোদর মাসের ভোর কীর্তনে মহামিলনে হাজারো ভক্তের সমাগম । দামোদর মাস উপলক্ষে নগর পরিক্রমায় জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন ইসকন অনুমোদিত গোশালা শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ কৃষ্ণ ভক্তরা এদিন জলপাইগুড়ি পরেশপল্লী ও শিরিষতলা সাধুপাড়া এলাকায় ভক্তরা হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় নগর পরিক্রমায় অংশনেন ।
রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের খুনিয়া হাটে ছোট থেকে বড় বহু মানুষ এই মহামিলন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় । রবিবার ভোরে খুনীয়ার হাট মন্দির প্রাঙ্গণে ১৮ টি কীর্তনের দল একত্রিত হয়ে কৃষ্ণ নামে মাতোয়ারা হয় ।
কৃষ্ণ হরিনাম সংকীর্তনের পরে সূর্য উদয়ের সময় সূর্য প্রণাম সেরে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই মহামিলনের পরিসমাপ্তি ঘটে । অন্যদিকে এক বিএসএফ কর্মীর প্রয়াসে চলে কৃষ্ণ ভক্তদের জলপানের ব্যবস্থা ।
মহা মিলনে উপস্থিত ছিলেন ভাঙামালি ফাঁড়ির পুলিশ, কুকুরযান গ্রাম পঞ্চায়েত প্রধান গোপাল পোদ্দার, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষ দাস সহ অন্যান্যরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ