রেলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, সঠিক সময়ে চিকিৎসা পেলে বেঁচে যেতো দিনহাটার যুবক !
বিকানের গুয়াহাটি এক্সপ্রেস এর S9 কামরার বাথরুম থেকে কোচবিহারের যুবকের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।
জানাগেছে বিহারের নওগাঁছিয়া স্টেশন এর কাছে বাথরুমে তার দেহ পরে থাকতে দেখে সহযাত্রীরা। তখনো জীবিত ছিলো সেই যুবক।
এরপর রেল পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত ওই যুবকের নাম দিনেশ্বর বর্মন, বাড়ি কোচবিহারের গোসানিমারি এলাকায়।
মৃতের বাড়ির লোকের অভিযোগ রেল দপ্তর যদি দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতো তবে দিনেশ্বরকে বাঁচানো যেতো।
তবে কি কারনে এই মৃত্যু তা এখনো জানা যায়নি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছেন- " রেল পুলিশের গাফিলতি রয়েছে। পরিবারের পাশে থাকবার চেষ্টা করবো।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ