Commercial Gas Price: উৎসবের মরশুমে বাড়লো গ্যাসের দাম!
উৎসবের মরশুমে দাম বাড়লো গ্যাসের। কলকাতায় (Kolkata)১৯ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ১০৩ টাকা ৫০ পয়সা বাড়ল। হোটেল, রেস্তোরাঁয় ব্যবহারের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial Gas Price Hike) দাম হল ১ হাজার ৯৪৩ টাকা।
প্রতিমাসের প্রথম দিন পরিবর্তিত হয় গ্যাসের দাম। সেই মতোই মধ্যরাতে পরিবর্তিত হল দাম। কলকাতার বাজারে ১৯ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ১০৩ টাকা ৫০ পয়সা বাড়ল। ফলে কিছুটা হলেও চাপ তো বাড়লো।
এর আগে গত মাসের ১ তারিখ দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের। সিলিন্ডারপিছু তখন দাম ছিল ১ হাজার ৮৩৯ টাকা ৫০ পয়সা। অপরিবর্তিত রান্নার গ্যাসের দাম।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ