বিশ্ব বানিজ্য সম্মেলনে বড় ঘোষনা মুখ্যমন্ত্রীর, বড় দায়িত্বে সৌরভ গাঙ্গুলি
রাজ্যে আজ থেকে শুরু হল বিশ্ব বানিজ্য সম্মেলন। আর এই সম্মেলন থেকে বড় ঘোষনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সৌরভ গাঙ্গুলির নাম ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষনার সময় মুখ্যমন্ত্রী বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায়কে তো সকলেই চেনেন। ও তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ। আমি ওকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্ব দিতে চাই।'
২০১২ সালে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয় বলিউড কিং শাহরুখ খানকে। দেবকে পর্যটনে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভকে মঞ্চে ডেকে নিয়ে সরকারিভাবে এই দায়িত্ব কাঁধে তুলে নিতে বলেন মুখ্যমন্ত্রী। কিংবদন্তি এই ক্রিকেটারের হাতে নিয়োগপত্রও তুলে দেওয়া হয় এদিন।
এই সম্মেলনে বক্তব্য রাখেন সৌরভ গাঙ্গুলিও। নিজের বক্তব্যের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন দাদা। তাঁর কথায়, যখন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মরণাপন্ন হয়েছেন তখন সেভাবেই তাঁর পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'মেসেজ করলে এক মিনিটের মধ্যে উত্তর দেন মুখ্যমন্ত্রী। যে ভাবে মুখ্যমন্ত্রী সব বিষয়ে সহযোগিতা করেন, তা সত্যিই অভাবনীয়। প্রতিটি ছোট বিষয়েও নজর রাখেন মুখ্যমন্ত্রী।'
প্রসঙ্গত এদিনের এই বিশ্ব বানিজ্য সম্মেলনে মোট ৩৫টি দেশের প্রতিনিধি রোগ দেন পাশাপাশি ব্রিটেন, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, ১৭টি দেশ পার্টনার হিসাবে যোগ দিয়েছে এই সম্মেলনে বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ