Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় যাত্রীবাহী বাস এবং বোলেরোর মুখোমুখি সংঘর্ষে যখম ১২ জন

দিনহাটায় যাত্রীবাহী বাস এবং বোলেরোর মুখোমুখি সংঘর্ষে যখম ১২ জন

dinhata



দিনহাটাঃ

দিনহাটা কলেজ সম্মুখে যাত্রীবাহী বাস এবং বোলেরোর মুখোমুখি সংঘর্ষে যখম ১২ জন। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দিনহাটা কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসের সাথে একটি বোলেরোর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয় দুই গাড়ির চালক সহ ১২ জন।

আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা সংকট জনক বলে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

জানা গিয়েছে বোলেরো গাড়িটি কোচবিহার থেকে দিনহাটার দিকে আসছিল। বোলেরো গাড়িতে বেশ কয়েক জন যাত্রী ছিল। পাশাপাশি যাত্রীবাহী গাড়িতেও ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। যারা দিনহাটা থেকে কুচবিহারের দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিনহাটা থেকে একটি যাত্রীবাহী বাস কোচবিহারের দিকে যাচ্ছিল। সেই সময় কোচবিহার থেকে বোলেরোটি দিনহাটায় আসছিল। বোলেরোটি প্রচন্ড গতিতে এসে কলেজের সামনে সরাসরি ধাক্কা মারে বাসটিকে। ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code