Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলকাতা নাইট রাইডার্সের ত্রাতা সেই রিঙ্কু সিং, অবশেষে সপ্তম ম্যাচে জয়

Atleast KKR win
অবশেষে জয়ের হাসি নাইটদের
কেকেআর ৪ উইকেটে জয়ী
RR রাজস্থান রয়্যালস
১৫৫/৯ (২০)
বৈভব ৪৬ (২৮), যশওয়াল ৩৯ (২৯)
বরুণ ৩/১৪, কার্তিক ৩/২২
KKR কলকাতা নাইট রাইডার্স
১৬১/৬ (১৮.৪)
রিঙ্কু ৫৩* (৩৩), অনুকূল ২৯* (১৮)
জাদেজা ২/৮
🏆 প্লেয়ার অফ দ্য ম্যাচ:
বরুণ চক্রবর্তী

টিকেন বর্মন, স্পোর্টস ডেস্ক, সংবাদ একলব্য: বৈভব সূর্যবংশীর আগুন ঝরানো ব্যাটিংয়েও শেষ রক্ষা হলো না রাজস্থানের বরং কলকাতার বরুণ চক্রবর্তী ও কার্তিক ত্যাগীর চমকপ্রদ বোলিং আর রিঙ্কুর ব্যাটিংয়ে ভর করে KKR তাদের এই মরশুমের প্রথম জয় তুলে নিল ইডেনে । IPL ২০২৬ এর ২৮ তম ম্যাচে ইডেন গার্ডেনে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান ক্যাপ্টেন রিয়ান পরাগ । শুরুটা বৈভব আর যশস্বী ভালো করলেও পরে টানা উইকেট পতনে মাত্র ১৫৫ রানে থমকে যায় তাদের ইনিংস। ঘরের মাঠে রান তারা করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় KKR , শেষের দিকে রিঙ্কু এবং অনুকূল খেলার হাল ধরে তাদের প্রথম জয় তুলে দেয় কলকাতাকে ।


রাজস্থান রয়্যালসের ইনিংস

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে রাজস্থানের দুই ওপেনার যশস্বী ও বৈভব। গত ম্যাচের ভুল থেকে শিখেই হয়তো এই ম্যাচে বিস্ফোরক শুরু করেনি দুই ওপেনার বরং সামলে খেলে পাওয়ার প্লে তে বিনা উইকেটে ৬৩ রান করেন । নবম ওভারে বরুণ চক্রবর্তীর ২০০ তম উইকেটের শিকার হন বৈভব সূর্যবংশী, করেন ২৮ বলে ৪৬ রান , ৬ টি চার ও ২ টি ছয় দিয়ে সাজানো ছিল তার ইনিংস । এর পরেই যেন রাজস্থানের উইকেটের ধ্বস নামতে শুরু করে । যশস্বী ২৯ বলে ৩৯ করে সুনীল নারায়ণের শিকার হন । দাঁড়াতে পারেনি আর কেউ । ক্যাপ্টেন রিয়ানের ফর্ম তলানিতে ঠেকেছে । বরুণ চক্রবর্তী এদিন জাদুর মত বোলিং স্পেল করেন ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ভালো বোলিং করেন কার্তিক ত্যাগী ও সুনীল নারায়ণ, ৩ টি ও ২ টি উইকেট দুজনে তুলে নেন ।




কলকাতা নাইট রাইডার্সের ইনিংস

Jofra Archer এর যেন প্রথম বলে উইকেট নেওয়ার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে , এদিনেও ব্যাটিংয়ে নেমে প্রথম বলে তিনি টিম সেইফার্ট এর উইকেটটি তুলে নেন । দ্বিতীয় ওভারে বার্গারের বলে কেকেআর ক্যাপ্টেন আজকেও রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন । অবস্থা আরও খারাপ হয়ে যায় যখন গ্রিনের উইকেটটিও পাওয়ার প্লের ভিতরেই পরে যায় । একসময় ৫২ রানে ৪ উইকেট হয়ে যায় কেকেআর , মনে হচ্ছিল যেন আজকেও কেকেআর এর জয়ের আশা পূরণ হবে না । সেই সময় রোভমান পাওয়েল আর রিংকুর জুটি একটু হাল ধরে খেলাকে এগিয়ে নিয়ে যায় , পরে পাওয়েল আউট হয়ে গেলে অনুকূল এসে বিধ্বংসী মেজাজে ১৬ বলে ২৯ রান করে জয় কে সহজ করে দেয় । রিঙ্কু লাস্ট ওভারে ২ টি চার ও ১ টি ছয় মেরে দলকে জেতায় আর এই সমরশুনের প্রথম অর্ধ শতরান করেন । এই জয়ে কেকেআর ৩ পয়েন্টের সাথে পয়েন্ট তালিকার নবম স্থানে উঠে আসলো ।



Barun Chakraborty
Player of the Match

বরুণ চক্রবর্তী

★ ম্যাচ সেরা পারফরমার ★

বিশেষ নজির ও রেকর্ড

বরুণ চক্রবর্তী

২০০ উইকেট নেওয়া ২০তম ভারতীয় বোলার এবং ১০ম স্পিনার হিসেবে নজির গড়লেন।

জোফ্রা আর্চার

আইপিএলে ৫ বার প্রথম বলে উইকেট নেওয়ার কারনামা করলেন। মহম্মদ শামির পর তিনি দ্বিতীয় বোলার হিসেবে এই নজির স্পর্শ করলেন।

আজিঙ্কা রাহানে (অপ্রীতিকর রেকর্ড)

সবচেয়ে বেশিবার (১২ বার) শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়লেন। তিনি ছাড়িয়ে গেলেন পার্থিব প্যাটেল (১১), শিখর ধাওয়ান (১০) ও গৌতম গম্ভীরকে (১০)।

কেকেআর ওপেনার

দীর্ঘ ১২ বছর পর (২০১৪-এর পর ২০২৬) কেকেআরের দুই ওপেনারই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন।

আপডেটেড স্কোরকার্ড ও রেকর্ডস © ২০২৬

🏏 KKR vs RR – পূর্ণ স্কোরকার্ড (১৯ এপ্রিল ২০২৬)

রাজস্থান রয়্যালস – ১৫৫/৯ (২০ ওভার)

ব্যাটারRB46SR
যশস্বী জয়সওয়াল392942134.48
বৈভব সূর্যবংশী462862164.29
ধ্রুব জুরেল570071.43
রিয়ান পরাগ12141085.71
শিমরন হেটমায়ার15180083.33
ডোনোভান ফেরেইরা7701100
রবীন্দ্র জাদেজা9710128.57
জোফ্রা আর্চার8510160
রবি বিষ্ণোই02000
ব্রিজেশ শর্মা130033.33

বোলিং (KKR)

বোলারOMRWEcon
সুনীল নারিন402626.5
বৈভব অরোরা403709.25
বরুণ চক্রবর্তী401433.5
রমনদীপ সিং2026013
কার্তিক ত্যাগী402235.5

কলকাতা নাইট রাইডার্স – ১৬১/৬ (১৯.৪ ওভার)

ব্যাটারRB46SR
টিম সাইফার্ট01000
অজিঙ্কা রাহানে02000
অংক্রিশ রঘুবংশী10191052.63
ক্যামেরন গ্রিন271341207.69
রোভম্যান পাওয়েল232021115
রিঙ্কু সিং533452155.88
রমনদীপ সিং10131076.92
অনুকুল রায়291612181.25

বোলিং (RR)

বোলারOMRWEcon
রবীন্দ্র জাদেজা30822.67
জোফ্রা আর্চার403518.75
নান্দ্রে বার্গার2020110
রিয়ান পরাগ1010010
রবি বিষ্ণোই4041110.25
ব্রিজেশ শর্মা1.4021012.6
যশ রাজ পুনজা402516.25

📊 কলকাতা নাইট রাইডার্স ৪ উইকেটে জয়ী

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code