সিপিএমের পর দলুয়াখাকি গ্রামে ত্রাণ নিয়ে পৌঁছাল শুভেন্দু
জয়নগর:
তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করের খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি গ্রাম । গ্রামের একের পর এক বাড়িতে অগ্নি সংযোগের মতন ঘটনা ঘটেছে প্রাণভয়ে গ্রামের মহিলারা অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছে। সিপিএমের পর ত্রাণ নিয়ে জয়নগরের দলুয়া খাকি গ্রামে পৌঁছালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি এর পাশাপাশি।
কার্যত ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারকে এই ঘটনার জন্য দায়ী করেছে। বগটুইয়ের ধাঁচে পুড়িয়ে মারার ছক ছিল এমনটাই অভিযোগ করল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি আরো বলেন, তৃণমূলের অভ্যন্তরী কলহের জেরে তৃণমূল নেতা খুন হয়েছে। কিন্তু তৃণমূলের লোকেরা বেছে বেছে এই এলাকায় বিরোধী দলের লোকজনের ওপর হামলা করেছে। সম্পূর্ণ হামলা পরিকল্পনামাফিক করা হয়েছে। পেট্রোল দিয়ে এই গ্রামের মানুষজনদের পুড়িয়ে মারার পরিকল্পনা ছিল। আমি এই গ্রামের মহিলাদের কুর্নিশ জানাই যারা আগেভাগেই তাদের বাচ্চা নিয়ে উন্মত্ত চলে গিয়েছে। এই ঘটনার দায় সম্পূর্ণ রাজ্য সরকারের। রাজ্য সরকারের উচিত এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর।
তিনি আরও বলেন, আমি তো আর রাজ্য সরকার নই তাই মানুষদের আমার সাধ্য মতন সাহায্য করেছি। লুকিয়ে চুরিয়ে কোন কিছুই করিনি। ঘর পোড়া মানুষদের কাছে পরনের পোশাক টুকুও নেই। এমনকি রান্নার নুনের কোটো টাও পুড়ে গিয়েছে। আমরা এসেছি মানুষকে সাহায্য করতে। পড়ুয়াদের বই খাতা সব পুড়ে গিয়েছে। এই ঘটনার দায়ী কার। মুখ্যমন্ত্রীর উচিত এই এলাকা থেকে ঘুরে যাওয়ার। আমাদের নয় সরকারের উচিত এই ক্ষতিগ্রস্ত মানুষদের এসে সাহায্য করা। বেছে বেছে বিরোধীদের ঘরই জ্বালানো হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ