সম্প্রতির ভাইফোঁটা, হিন্দু-মুসলিম দাদাকে ভাইফোঁটা
ধর্মের বেড়া ভেঙে ভায়ের মঙ্গোল কামনার জন্যে হিন্দু দাদাকে ফোটা ও মুসলিম দাদা ফোটা দিয়ে সম্প্রীতির নজির গড়লো কালনার পূর্বস্থলীর শ্রীরামপুর গ্রামের বাসিন্দারা, ভাই ফোটার দিন সাজ সাজ সর্বজয়া মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর ভবনকে সাজিয়ে তুলছিলেন কালনার শ্রীরামপুর গ্রামের হিন্দু ও মুসলিম মহিলারা,বিগত বেশ কয়েক বছর ধরে মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। মুসলিম বোনেরা যেমনি হিন্দু ভাইদের কপালে ফোঁটা দেন। তেমনি হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালে ফোটা দেন।
উভয়জনেরাই তাদের ভাইদের মঙ্গল কামনা করেন। ভাইদের জন্যে খাওয়া দাওয়া ও উপহার দেওয়ার ব্যবস্থা করেন বোনেরা, মন্ত্রী স্বপন বাবুর কথায় ধর্ম যার যার উৎসব সবার। তাই সম্প্রীতির উৎসবের শামিল হয়ে সম্প্রীতির বার্তা দেওয়াই লক্ষ্য। তেমনি এদিন মন্ত্রী স্বপন দেবনাথ এর কপালেও ফোটা দিতে দেখা যায় মুসলিম ধর্মের আজিজুন্নেসা খাতুনকে।
হিন্দু ধর্মের এই অনুষ্ঠানের সামিল হতে পেরে খুশি হিন্দু ও মুসলিম বোনেরা। একই সাথে মুসলিম ধর্মের ভাইয়েদের ফোটা দিতে পেরে আনন্দিত হিন্দু দিদি বোনেরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ