Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাজি ফাটাতে নিষেধ করায় পুলিশকে ধমক তৃণমূল বিধায়কের, ভাইরাল ভিডিও

বাজি ফাটাতে নিষেধ করায় পুলিশকে ধমক তৃণমূল বিধায়কের, ভাইরাল ভিডিও

Viral Video



ভাঙড়: ভাঙড়ে এমএলএ কাপের উদ্বোধনী অনুুষ্ঠানের শেষে বাজি পোড়ানো বন্ধ করতে তৎপর হয়েছিল পুলিশ। সেই তৎপরতার জন্য না কি বিধায়কের কটূক্তির মুখে পড়তে হয়েছে খাকি উর্দিধারীদের। এমনই অভিযোগ উঠেছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে। যদিও গালিগালাজের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক। শওকতের দাবি, সেই সময় তিনি নিজে তৎপর না হলে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারত।ঘটনার সূত্রপাত শনিবার রাতে। ভাঙড় কলেজে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন শওকত মোল্লা। সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল বলে অভিযোগ। রাত ১০টার পরও সেখানে বাজি পোড়ানো চলছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় সূত্রে খবর, একটি বিল্ডিংয়ের ছাদে কিছু যুবক আতসবাজি জ্বালাচ্ছিলেন। সেখান থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। মণ্ডপে আগুন ধরে যাওয়ার উপক্রম হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল একদল পুলিশকর্মী। বাজি পোড়ানো বন্ধের নির্দেশ দেন তাঁরা। এর পরই বিধায়ক মাইক্রোফোন নিয়ে খাকি উর্দিধারীদের কটূক্তি করেন বলে অভিযোগ।শওকতকে বলতে শোনা যায়, “কারা এসব বলছে? কেন বলছে? বাজি পোড়ানো বন্ধ করতে বলার অধিকার কে দিয়েছে?” তিনি পুলিশকে গালিগালাজ করেন বলেও অভিযোগ। যদিও সেই সমস্ত অভিযোগ অস্বীকার করে ভাঙড় পূর্বের বিধায়ক দাবি করেন, সেই সময় তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। কারণ পুলিশের তাড়া খেয়ে অনেকে ছাদ থেকে পড়ে যেতে পারতেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন শওকত। সূত্রের খবর, বিধায়কের ভূমিকায় ক্ষুব্ধ পুলিশের একাংশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code