Latest News

6/recent/ticker-posts

Ad Code

Nobel Prize 2023 in Physics: ইলেকট্রন ডায়নামিক্সে যুগান্তকারী কাজের স্বীকৃতি, নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

Nobel Prize 2023: ইলেকট্রন ডায়নামিক্সে যুগান্তকারী কাজের স্বীকৃতি, নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

Nobel Prize 2023


Nobel Prize 2023 in Physics

শুরু হয়েছে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষনা। গতকাল মেডিসিন বিভাগের পর আজ পদার্থবিদ্যায় নোবেল জয়ীদের (Nobel Prize 2023 in Physics) নাম ঘোষনা করা হল। ইলেকট্রন ডায়নামিক্সে যুগান্তকারী কাজের স্বীকৃতি স্বরুপ নোবেল পেলেন তিন বিজ্ঞানী। এই তিন বিজ্ঞানীর নাম পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল’হুইলিয়ার।




আলোর অত্যন্ত সংক্ষিপ্ত স্পন্দন তৈরি করার উপায় উদ্ভাবন করে নয়া দিশা দেখিয়েছেন এই তিন বিজ্ঞানী। পদার্থে ইলেকট্রন ডায়নামিক্সের অধ্যয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ দেখাবে। আর সেই কাজের স্বীকৃতি স্বরুপ নোবেল (Nobel Prize 2023 in Physics) পেলেন পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল’হুইলিয়ার।



নোবেল পুরস্কার (Nobel Prize 2023 in Physics) বিজয়ী এই তিন বিজ্ঞানীর প্রাপ্ত পুরস্কারমূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন অর্থাৎ ১০ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৩ কোটি টাকা।




প্রসঙ্গত গত কাল মেডিসিন বিভাগে কোভিড এমআরএনএ কোভিড ভ্যাকসিন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেছেন দুই বিজ্ঞানী কাটলিন কারিকো ও ড্রিউ উইজম্যান।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code