Latest News

6/recent/ticker-posts

Ad Code

নয়ানজুলিতে ডুবে গেলো স্কুল ভ্যান, বড় ক্ষতি থেকে রক্ষা পেলো ৯ পড়ুয়া

নয়ানজুলিতে ডুবে গেলো স্কুল ভ্যান, বড় ক্ষতি থেকে রক্ষা পেলো ৯ পড়ুয়া

school van



আজ স্কুল ছুটির পর দিনহাটার বলরামপুর রোডে নয়ানজুলিতে উল্টে গেল বেসরকারি স্কুলের ভ্যান, ঘটনায় চাঞ্চল্য।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটে নাগাদ দিনহাটা শহর লাগোয়া বলরামপুর রোড নতুন হিমঘর এলাকায় রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দিনহাটা সেন্ট মেরি স্কুলের স্কুল ভ্যান।

জানা গিয়েছে দুর্ঘটনার সময় স্কুল ভ্যানটি তে ৯ জন ছাত্র-ছাত্রী ছিল। তবে স্থানীয় যুবকদের প্রচেষ্টায় আটজন ছাত্র-ছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছে। আটজন সামান্য আহত রয়েছে তবে একটি ছাত্র বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। তৈরি হয়েছে উত্তেজনা। পূজার মুহূর্তে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে পড়ুয়ারা।

তবে কি কারনে এই দুর্ঘটনা ঘটলো তা জানা যায়নি । এই বিষয়ে তদন্ত করছে দিনহাটা থানার পুলিশ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code