পূজা দেখে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা দিনহাটা বলরামপুর রোডে
বুড়িরহাটের নতুন বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আহত এক পরিবারের ৫ জন, দুটি বাচ্চার অবস্থা আশংকাজনক বলে প্রাথমিকভাবে জানাগেছে।
স্থানীয় মানুষদের কথা অনুসারে জানা যাচ্ছে দিনহাটা থেকে ভোর ৪.৩০ নাগাদ গাড়িটি বক্সিরহাটের দিকে যেতেই আচমকা একটি শব্দ পায় স্থানিয়রা।
স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আশংকাজনক অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয় দুর্ঘটনায় আহতদের।
জানাযাচ্ছে, দুটি শিশুর অবস্থা অত্যন্ত গুরুতর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ