আকাশ থেকে পড়া এক অজানা যন্ত্রে রহস্য দানা বাঁধছে এলাকায়
আকাশ থেকে পড়া এক অজানা যন্ত্রে রহস্য দানা বাঁধছে এলাকায়। এমনি এক অদ্ভুত ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের পাগলীগছ গ্রামের কাঁঠাল বাড়ি এলাকায়।
শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা সেই যন্ত্রটির কিছুটা অংশ মাটিতে পড়ে থাকতে দেখে আর কিছুটা অংশ গাছে ঝুলে রয়েছে। এই অজানা যন্ত্রের খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষের মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্হানীয়দের অনুমান এটি একটি স্যাটেলাইট ওয়েদার রিপোর্ট পাঠানো যন্ত্র। যদিও এই যন্ত্রটি কি অন্য কোনও দেশের তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। যদিও স্হানীয়রা অনুমান করছে এটি সাউথ করিয়ার ওয়েদার রিপোর্ট পাঠানোর যন্ত্র। তাহলে কি ওয়েদার সিস্টেম নষ্ট হয়ে এখানে পড়েছে তা নিয়ে রহস্য দানা বাঁধছে চোপড়ায়।
শনিবার বিকালে খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। পুলিশ ঘটনা স্থলে এসে যন্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ