Latest News

6/recent/ticker-posts

Mamata Banerjee: বিশ্ব বাংলার গর্ব, শান্তিনিকেতনকে কবিগুরু সযত্নে লালন করেছিলেন....: মুখ্যমন্ত্রী

বিশ্ব বাংলার গর্ব, শান্তিনিকেতনকে কবিগুরু সযত্নে লালন করেছিলেন....: মুখ্যমন্ত্রী 

Santiniketan



শান্তিনিকেতনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিতেই সাধারণ মানুষকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আজ ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। সৌদি আরবের রিয়াদে ইউনেস্কোর বৈঠক থেকে আজ টুইটার হ্যাণ্ডেলে এই ঘোষনা দেয় ইউনেস্কো। এতদিন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমায় ঠাঁই পেত সৌধ বা স্মৃতিস্তম্ভ। এই প্রথম কোনো সক্রিয় প্রতিষ্ঠান এই তালিকায় জায়গা পেল।



এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'আমাদের শান্তিনিকেতন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শহর, শেষ মেশ UNESCO-র বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র তালিকার অন্তর্ভুক্ত হল। বিশ্ব বাংলার গর্ব, শান্তিনিকেতনকে কবি সযত্নে লালন করেছিলেন এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার মানুষ সহযোগিতা করে এসেছেন'।



আরও লেখেন, 'পশ্চিমবঙ্গ সরকারের তরফে গত ১২ বছর ধরে পরিকাঠামোগত ভাবে সহযোগিতা করেছি আমরা। এবার গোটা বিশ্ব শান্তিনিকেতনের গৌরবকে স্বীকৃতি দিল। যাঁরা বাংলাকে ভালবাসেন, যাঁরা কবিকে ভালবাসেন, তাঁর সৌভ্রাতৃত্বের বার্তাকে ভালবাসেন, সকলকে অভিনন্দন। জয় বাংলা। গুরুদেবকে প্রণাম'।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code