ট্রেনের দাবিতে আন্দোলনে মুরারই নাগরিক মঞ্চ
করোনার পর থেকে বর্ধমান - মালদা টাউন, রাজগীর - হাওড়া প্যাসেঞ্জার সহ পাঁচজোড়া ট্রেন বন্ধ । বহুবার রেলকে জানানো হলেও ভ্রুক্ষেপ করেনি রেল তাই এবার বৃহত্তর আন্দোলনে নামলো মুরারই নাগরিক মঞ্চ। বীরভূম জেলার উত্তর প্রান্তের রাজগ্রাম, মুরারই থেকে সদর শহর সিউড়ি আসার সরাসরি কোনো ট্রেন নেই। কোনো কাজে সদর শহর সিউড়ি আসতে হলে বাস পাল্টিয়ে বহু টাকা ও সময় ব্যয় করে আসতে হয় রাজগ্রাম, মুরারই এলাকার বাসিন্দাদের। তাই এবার পাকুড় থেকে অন্ডাল এবং মালদা টাউন থেকে আসানসোল (ভায়া - রামপুরহাট,সিউড়ি,চিনপাই, উখড়া) পর্যন্ত ডেমু প্যাসেঞ্জার ট্রেন চালু করার দাবি উঠেছে ।
পাশাপাশি তেভাগা,কুলিক যোগবানী এক্সপ্রেস ট্রেনের মুরারই স্টেশনে স্টপেজের দাবি বহুদিনের । এইসব দাবিকে সামনে রেখে রবিবার ছয়ই আগস্ট রেল অবরোধে সামিল হলো মুরারই নাগরিক মঞ্চ । অবরোধের বিষয়ে রেল দপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে নাগরিক মঞ্চসূত্রে জানা গিয়েছে । অবরোধের প্রস্তুতি হিসাবে গত সাতদিন ধরে গ্রামে গ্রামে মাইকিং প্রচার করা হয় । মুরারই ছাড়াও ঝাড়খণ্ড এবং মুশিদাবাদ জেলার বহু বাসিন্দা মুরারই স্টেশনে ট্রেন ধরেন ।
রবিবার সকাল সাতটা থেকে মুরারই স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ । আটকে পড়েছে রামপুরহাটগামী সাহেবগঞ্জ প্যাসেঞজার । রেল পুলিশের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো । দীর্ঘ পাঁচ ঘণ্টা পর অবরোধ ওঠে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ