Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mission Moon Timeline: ইতিহাস সৃষ্টির পথে ভারত, একনজরে চন্দ্রযান ৩-র টাইমলাইন

Mission Moon Timeline: ইতিহাস সৃষ্টির পথে ভারত, একনজরে চন্দ্রযান ৩-র টাইমলাইন 

Moon Mission


ইতিহাসের দোড়গোড়ায় দাঁড়িয়ে ভারত। আর কয়েক ঘন্টা পরেই চাঁদের মাটি ছোঁবে ভারতীয় মহাকাশ যান। সেই ইতিহাসের অপেক্ষায় রয়েছে দেশবাসীও। চাঁদের দক্ষিণ মেরুতে নামবে মহাকাশ যানটি। চন্দ্রযান-৩ চাঁদের মাটি ছুঁলেই মহাকাশ গবেষণার ইতিহাসে নয়া অধ্যায়ের সূচনা ঘটবে।



টাইমলাইন

৬ জুলাই, ২০২৩: আনুষ্ঠানিক ভাবে চন্দ্রযান-৩ ১৪ জুলাই মহাকাশযানের উৎক্ষেপণ করা হবে ঘোষনা দেয় ISRO। 

৭ জুলাই, ২০২৩: চন্দ্রযান-৩ মহাকাশযানের বৈদ্যুতিক সরঞ্জামের পরীক্ষা সফল ভাবে সম্পন্ন হয়।

১১ জুলাই, ২০২৩: ২৪ ঘণ্টাব্যাপী রিহার্সাল হয়।

১৪ জুলাই, ২০২৩: অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-৩ মহাকাশযানের সফল উৎক্ষেপণ হয় এবং নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করানো হয়।

১৫ জুলাই, ২০২৩: পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে চাঁদের দিকে অনেকটা এগিয়ে যাওয়া চন্দ্রযান। কক্ষপথ পরিবর্তন করে ৪১৭৬২x১৭৩ কিলোমিটার উপরে ওঠে চন্দ্রযান-৩।

১৭ জুলাই, ২০২৩: চন্দ্রযান-৩ মহাকাশযানের গতি বাড়িয়ে ৪১৬৯৩X২২৬ কিলোমিটার উপরে ওঠে।

২২ জুলাই, ২০২৩: ফের গতিবৃদ্ধি ৭১৩৫১x ২৩৩ কিমি উঁচুতে পৌঁছায়।

২৫ জুলাই, ২০২৩: আবারও গতিবৃদ্ধি এবং সফল ভাবে কক্ষপথ বদল চন্দ্রযান ৩ মহাকাশযানের।

১ অগাস্ট: মহাশূন্যে মাইলফলক গড়ে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের বহিরাবরণের মধ্য ঢুকতে সক্ষম হয়।

৫ অগাস্ট, ২০২৩: ১৬৪x১,৮০,০৪৭ কিলোমিটার উপরে উঠে চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-৩ মহাকাশযান।

৬ অগাস্ট, ২০২৩: চাঁদের থেকে ক্রমশ দূরত্ব কমিয়ে আনার প্রক্রিয়া শুরু। ১৭০x৪৩১৩-তে নামিয়ে আনা হয়।

৯ অগাস্ট, ২০২৩: আবারও গতি কমানো হয়। 

১৪ অগাস্ট, ২০২৩: চাঁদকে প্রদক্ষিণ করতে শুরু করে চন্দ্রযান-৩।

১৭ অগাস্ট, ২০২৩: প্রোপালসন মডেল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার ‘বিক্রম’ এবং রোভার ‘প্রজ্ঞান’।

১৮ অগাস্ট, ২০২৩: গতি কম করা হয়। আর কমে যায় ১১৩X১৫৭ কিলোমিটার দূরত্ব।

২০ অগাস্ট, ২০২৩: চাঁদের আরও কাছাকাছি পৌঁছয় চন্দ্রযান-৩। দূরত্ব কমে হয় ২৫x১৩৪ কিমি।

২১ অগাস্ট, ২০২৩: ল্যান্ডার ‘বিক্রমে’র সঙ্গে চন্দ্রযান-২ মহাকাশযানের অরবিটারের সংযোগস্থাপন। 

২৩ অগাস্ট,২০২৩: সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের বুকে অবতরণের কথা। ৫টা বেজে ৪৫ মিনিট থেকে শুরু হবে অবতরণের প্রক্রিয়া।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code