Ladakh : 9 Indian Army personnel killed in a tragic accident near Kyari town.
শনিবার লাদাখের লেহ জেলায় একটি বড় দুর্ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় নয় সেনা শহীদ হয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় দক্ষিণ লাদাখের নিওমার কেরিতে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। দুর্ঘটনায় নিহত সেনাদের মধ্যে আট জওয়ান এবং একজন জেসিও (জুনিয়র কমিশনড অফিসার) রয়েছেন।
সৈন্যরা কারু গ্যারিসন থেকে লেহের কাছে কিয়ারির দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় আহত হয়েছেন অনেক সেনাও।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ