আধার কার্ড ছাড়া হবে না উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন, জারি বিজ্ঞপ্তি
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এনিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৪ শিক্ষাবর্ষ থেকেই নতুন নিয়ম লাগু হতে চলেছে। এই শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দেবে, তারা ১৬ অগস্ট থেকে সংসদের পোর্টালে আধার নম্বর আপডেট করতে পারবে। ১০ নভেম্বরের মধ্যে সেই কাজ শেষ করতে হবে পরীক্ষার্থীদের।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের যারা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের আধার নম্বর ১৬ অগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আপডেট করা যাবে। সময়সীমা পেরিয়ে গেলে পরীক্ষার্থীদের জরিমানা দিতে হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ