আরও ১২দিনের জেল হেফাজত দিনহাটার দাপুটে বিজেপি নেতা অজয় রায়ের
অসম-বাংলা সীমান্ত থেকে গ্রেফতার হওয়া দিনহাটার দাপুটে নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক ঘনিষ্ঠ অজয় রায়কে আরও ১২দিনের জেল হেফাজতে পাঠালো আদালত।
আসাম বাংলা সীমান্তের বক্সিরহাট জোড়াই মোড়ে গ্রেফতার হন দিনহাটার দাপুটে বিজেপি নেতা অজয় রায়। এরপর ২২শে জুলাই অজয় রায়কে আদালতে পাঠায় দিনহাটা পুলিশ। আদালতে পাঠিয়ে দিনহাটা থানার পুলিশ ১৪দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানালে সেই আবেদন খারিজ করে ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। ৫দিন পর এবার আরও ১২দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত।
পঞ্চায়েত নির্বাচনের রিপোলিং এর দিন দিনহাটা ১নং ব্লকের ডিসিআরসি দিনহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে ব্যালট বাক্স ঢোকানোর সময় স্ট্রং রুমের সামনে ঝামেলার অভিযোগে তৃণমূল নেতা বিশু ধর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘনিষ্ঠ বিজেপির শহর মণ্ডল সভাপতি অজয় রায়ের নামে মামলা করে। সেই মামলার তদন্তের স্বার্থেই অজয় রায়কে গ্রেফতার করা হয়েছিল বলে জানা গিয়েছিল।
উল্লেখ্য একসময় তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা ছিলেন অজয় রায়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে, বিশেষ করে বর্তমান রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে দূরত্ব বাড়ার কারণে তিনি তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দেন। ইতিমধ্যেই তার বিরুদ্ধে পুলিশের কাছে বেশ কিছু অভিযোগ ওঠে। দিনহাটা শহরে মন্ত্রী উদয়ন গুহের উপর হামলা ছাড়াও পঞ্চায়েত ভোটের আগের দিন রাতে দিনহাটা হাইস্কুলে ডিসি আর সি-র স্ট্রংরুমে বিডিও-র সঙ্গে প্রবেশসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ