Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking News: সুপ্রিমকোর্টে বড় স্বস্তি অভিষেকের, ইডিকে লুক আউট প্রত্যাহার করার নির্দেশ

সুপ্রিমকোর্টে বড় স্বস্তি অভিষেকের, ইডিকে লুক আউট প্রত্যাহার করার নির্দেশ

SC, Abhishek, rujira


সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফর নিয়ে আর কোনো বাঁধা রইল না অভিষেক ও অভিষেক পত্নী রুজিরার। অভিষেক-রুজিরার বিরুদ্ধে লুকআউট সার্কুলার প্রত্যাহার করতে ইডি-কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।বিদেশ যাওয়ার এক সপ্তাহ আগে ইডি-কে জানালেই হবে, বলল সুপ্রিম কোর্ট।



প্রায় দেড় মাস আগে বিদেশ সফরে যেতে বিমানবন্দরে বাঁধার সম্মুখীন হন অভিষেক বন্দোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দোপাধ্যায়। ইডির বাঁধার বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যান রুজিরা। রুজিরার বিরুদ্ধে তদন্ত চলায় দেশ ছেড়ে যেতে পারবেন না, এমনই বলা হয়েছিল ইডির তরফে। যদিও রুজিরা আগেই ইডিকে বিদেশযাত্রার কথা জানিয়েছিলেন বলে দাবি করেছিলেন। সেই ঘটনার জন্য এবার ইডি ক্ষমা চাইল শীর্ষ আদালতে (Supreme Court)। সূত্রের দাবি, ইডির অবগতিতেই বিদেশ যাচ্ছিলেন, রুজিরাকে আটকানো ঠিক হয়নি। এই ঘটনায় ক্ষমা চেয়েছে সুপ্রিমকোর্ট। 



পাশাপাশি আরও জানা যাচ্ছে, রুজিরার বিরুদ্ধে লুকআউট নোটিসও প্রত্যাহার করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিকে ইডি সুপ্রিমকোর্টে আরও জানিয়েছে, অভিষেকের বিদেশ সফরে কোনো বাঁধা নেই। ইডি জানায় যে, ২৬ জুলাই থেকে ২০ অগাস্ট পর্যন্ত বিদেশ যেতে তাঁরা অভিষেককে অনুমতি দিয়েছেন। 



এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে অভিষেক রুজিরার পক্ষে সওয়াল করার সময় বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল অভিষেক বিদেশ গিয়েছেন বলে জানালে বিচারপতিদের প্রশ্ন বিদেশ যাওয়া ও লুক আউট পরষ্পর বিরোধী। ইডি জানায় শর্ত শিথিল করা হয়েছে। এরপরেই লুক আউট নোটিস প্রত্যাহারের নির্দেশ দেয় আদালত। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code