তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান জলপাইগুড়িতে
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকার শ্রমিকরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন।আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন তারা।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা যুব মোর্চা সভাপতি পলেন ঘোষ সহ বিভিন্ন নেতা কর্মীরা। পলেনবাবু বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ভেজাবাড়ি চা বাগান এলাকায় তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব জোর করে বিজেপি কর্মীদের ছিনিয়ে নিয়েছিল বলে অভিযোগ। তৃণমূল দলে যোগদান করানো হয়েছিল তাদের। তবে বিজেপি ছেড়ে যারা তৃণমূল দলে যোগদান করেছিলেন তারা নিজেদের ভুল বুঝতে পেরে ফের বিজেপিতে চলে এসেছেন। তাদের দলে বহু মানুষ যোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, আগামী লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়ির আরও অনেক চা বাগান শ্রমিকরা বিজেপিতে চলে আসবেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ