Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Panchayat Election: কমিশনের বিরুদ্ধে গণনার দিন হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

WB Panchayat Election: কমিশনের বিরুদ্ধে গণনার দিন হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari



রাজ্য পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহনের দিনে অশান্ত বাংলা। চারিদিকে অশান্তির ছবি। ভোটলুট থেকে ব্যালট বাক্স ছিনতাই একাধিক ঘটনা ঘটেছে। প্রাণহানি হয়েছে একাধিক। সকাল থেকে এবিষয়ে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। কমিশনকে ফোন করে তারা ঝোলানোর হুমকিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই মতোই প্রতীকী তারা ঝোলালেন কমিশনে। শুধু তাই নয় গণনার দিন হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।



কমিশন থেকে বেড়িয়ে সাংবাদিকের সামনে তুলে ধরেন দাবি দাওয়া। তাঁর দাবি, কমিশন কালকের মধ্যে সিসিটিভি ফুটেজ চেক করুক। যেখানে যেখানে ছাপ্পা হয়েছে, ভোটলুট হয়েছে নতুন করে ভোট হোক। প্রয়োজনে গণনার দিন পিছিয়ে দিয়ে ভোট গ্রহন হোক। এমনটাই দাবি তার।



তিনি আরো বলেন, 'বিজেপি প্রার্থী ভোট শুরুর আগে ঢুকেছেন, পোলিং এজেন্ট দিয়েছেন, কিন্তু যখন ব্যালট বক্স সিল হচ্ছে তখন বিজেপি প্রার্থী বা তাঁর পোলিং এজেন্ট সিলিংয়ের সময় নেই, ধরে নিতে হবে তাঁদের এক-দুঘণ্টা পরে মেরে বের করে দেওয়া হয়েছে। বা, ভয় দেখিয়ে বের করিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও নির্বাচন বাতিল করতে হবে
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code