আমরা ছাগলের বাচ্চা, আর যারা ভোট করায় তারা কুকুরের বাচ্চা- বিক্ষুব্ধ প্রিসাইডিং
রাজ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন কার্যত রণক্ষেত্র বাংলা। মৃত্যু মিছিল রাজ্য জুড়ে। নির্বাচন কমিশনের চূড়ান্ত গাফিলতির দৃশ্য গতকাল সারাদিন ধরে। গতকাল সবথেকে বেশি শিরোনামে আসে দিনহাটা। নির্বাচনের আগে থেকেই যেখানে একাধিক অশান্তি এবং মৃত্যুর ঘটনা ঘটে।
দিনহাটার সাহেবগঞ্জের DC/RC তে গতকাল যখন একের পর এক পোলিং পার্টি এসে উপস্থিত হচ্ছিলেন, তখন প্রায় প্রত্যেকের চোখে মুখে বিরক্তের ছাপ । একজন প্রিজাইডিং অফিসার ভোট শেষে যখন RC তে পৌছেছেন তখন তিনি অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে জানালেন- "আমরা ছাগলের বাচ্চা, আর যারা ভোট করায় তারা কুকুরের বাচ্চা" ।
কার্যত এই দৃশ্য শুধু দিনহাটা নয় রাজ্যজুড়ে বিভিন্ন জায়গাতেই। অথচ আদালতে দফায় দফায় শুনানিতে রাজ্য পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক কড়া নির্দেশ দেয় বিচারপতি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছিলো আদালত। ভোটের আগে একাধিক জায়গায় রুটমার্চ করতেও দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। কিন্তু ভোটের দিন প্রায় নিষ্ক্রিয় কেন্দ্রীয় বাহিনী! উঠছে এমনই অভিযোগ।
স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকও এই অভিযোগ তোলে। ভোটলুট থেকে শুরু করে ছাপ্পা, এমনকি ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে জায়গায় জায়গায় বোমাবাজি, গুলির খবর উঠে আসে। সর্বোপরি ১৩টি প্রাণ ঝরে গেল।
তাই পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও উঠে আসছে 'দিদি-মোদি সেটিং' তত্ত্ব কংগ্রেসের তরফে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ