ষাড় গরুর তাণ্ডব জলপাইগুড়িতে, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর, আতঙ্কে এলাকাবাসী
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ
ষাড় গরুর তাণ্ডবে অতিষ্ঠ জলপাইগুড়ি শহরের এক নম্বর ঘুমটি এলাকা। বুধবার সকাল থেকেই এক নম্বর ঘুমটি সংলগ্ন আদর পাড়া এলাকায় একটি বিশাল আকৃতির ষার তাণ্ডব শুরু করে। আর সেই তান্ডবের জেড়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলে এমনটাই খবর। আদর পাড়ার স্থানীয় বাসিন্দারা যান চলাচল বন্ধ করে দেয় ।যদিও প্রশাসনের থেকে সেই ষাড়কে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করতে দেখা যায়নি বলে অভিযোগ করে এলাকার বাসিন্দারা । ষাড়ের তান্ডবে বেশ কিছু মানুষ তাদের নিজ নিজ কর্মস্থলে যেতে অনেকটাই দেরি করে ফেলেন।
তবে এই ঘটনায় স্বাভাবিকভাবে সাধারণ মানুষের যান চলাচলে অনেকটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে ষাড় গরুটিকে অন্যত্র তাড়িয়ে দেওয়া হলে স্বাভাবিক হয় সেই এলাকা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ