IBPS Clerk XIII: বাড়লো আবেদনের সময়সীমা, ক্লার্ক পদে যোগ দিতে এখনি আবেদন করুন
Institute of Banking Personal Selection (IBPS) এর মাধ্যমে ক্লার্ক পদে নিয়োগের আবেদন গ্রহনের সময়সীমা বাড়ালো IBPS। গত ২১শে জুলাই ছিল IBPS CLERK XIII এ আবেদনের সময়সীমার শেষ তারিখ কিন্তু সেই সময়সীমা বাড়িয়ে দিল IBPS। গত ১লা জুলাই আবেদন গ্রহন শুরু হয়েছিল। যা চলবে এখন ২৮শে জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা Institute of Banking Personal Selection (IBPS) এর অফিশিয়াল ওয়েবসাইট www.ibps.in এ গিয়ে আবেদন করতে পারবেন।
আইবিপিএস এর এই ১৩ তম ক্লার্ক নিয়োগ ড্রাইভের মাধ্যমে মোট ৪০৪৫টি শূন্যপদ পূরণ করা হবে। এই পদ গুলিতে আবেদন করতে প্রার্থীকে স্নাতক পাশ হতে হবে। পাশাপাশি বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। প্রিলিমিনারী পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। জেনারেল/ওবিসি/ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি ৮৫০ টাকা এবং এসসি/এসটি/ শারিরীক ভাবে অক্ষমদের ফি বাবদ ১৭৫ টাকা জমা করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট: www.ibps.in
অফিশিয়াল বিজ্ঞপ্তি: Click Here
আবেদন করতে ক্লিক করুন: Apply Now
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ