ফের উত্তপ্ত দিনহাটা, ফাটলো বোমা, চললো তীর, তীরবিদ্ধ হয়ে আহত ১ CPIM কর্মী , ভর্তি হাসপাতালে
গভীর রাত্রে ফের একবার উত্তপ্ত হয়ে উঠলো দিনহাটা থানার অন্তগর্ত বড়শৌলমারি অঞ্চলের ছিট্ মদনাকুড়া (বুথ - ৬/২০৮) । অভিযোগ, CPIM প্রার্থী ও কর্মী সমর্থকদের বাড়িতে তৃনমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা গুলি, বোমবাজি করছে ও কর্মীদের তীর মেরেছে।
ঘটনায় তীরবিদ্ধ এক CPIM কর্মীকে আশঙ্কাজন অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতাল নিয়ে আসা হয়েছে।
দিনহাটার CPIM এর নেতৃত্ব শুভ্রালোক দাস জানিয়েছেন- সি পি আই (এম)প্রার্থী ফরিদা খাতুন বিবি ও কর্মী সমর্থকদের বাড়িতে তৃনমূলীর গুলি, তির ও বোমবাজি করেছে ও কর্মীদের মারে। গ্রামবাসীরা ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করলে তৃনমূলীরা পালিয়ে যায়। আমাদের একজন কর্মী আশঙ্কাজন অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ৩৬ নং বেডে ভর্তি।"
অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে বুধবার সকাল আটটা নাগাদ বড়শৌলমারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আবু হোসেন ব্যাপারী বলেন, এটা একটা সাজানো নাটক এর সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত নেই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ